ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কথা, গল্প, গানে অনুষ্ঠিত হলো টেলিভিশন প্রযোজকদের পুনর্মিলনী 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৪-২০২৪ রাত ৯:৭

কথা, গল্প, গান, আড্ডা ও বাঁশির সুরে মগ্ধতা ছড়িয়ে অনুষ্ঠিত হলো টেলিভিশন প্রযোজকদের পুনর্মিলনী।  ২৭ এপ্রিল ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রায় অর্ধশতাধিক প্রযোজকের প্রাণবন্ত উপস্থিতি ছিল। 

সারা বছর দেশের মানুষকে আনন্দ ও বিনোদন দেওয়ার জন্য নানা ধরণের অনুষ্ঠান নির্মাণ করেন টেলিভিশনের প্রযোজকেরা। একই পেশায় কাজ করার পরেও পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ তেমন হয় না। এ পুনর্মিলনীর কারণে সেটি যেমন সম্ভব হয়েছে, তেমনি অনুষ্ঠান নির্মাণের অভিজ্ঞতার আদান প্রদান হয়েছে বলে জানিয়েছেন প্রযোজকেরা। 

 

টেলিভিশন প্রযোজকদের পুনর্মিলনীতে অংশ নিয়েছিলেন গাজী টিভির অনুষ্ঠান প্রধান ও বাংলা ভিশনের সাবেক অনুষ্ঠান প্রযোজক অনন্ত জাহিদ,  এনটিভির অনুষ্ঠান মহাব্যবস্থাপক ও অনুষ্ঠান প্রযোজক জাহাঙ্গীর চৌধুরী, দৈনিক সকালের সময় পত্রিকার যুগ্ম সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের সাবেক অনুষ্ঠান প্রযোজক ফয়েজ রেজা, একুশে টেলিভিশন এর অনুষ্ঠান প্রযোজক রাকিবুল আলম রুশো, টেলিভিশন প্রডিউসার্স এসোসিয়েশন, টিপিএ এর সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশন এর অনুষ্ঠান প্রযোজক ইসরাফিল শাহীন, মাছরাঙা টেলিভিশন এর সহযোগী অনুাষ্ঠান প্রযোজক সৈয়দ যুবায়ের ইকবাল, বিজয় টিভির অনুষ্ঠান প্রধান শরীফ মো. নাজমুল হক, সংবাদ প্রতিদিনের প্রধান প্রতিবেদক পার্থ সারথি দাস, এশিয়ান টেলিভিশন এর নিউজ এন্ড কারেন্ট এফেয়ার্স  ইনচার্জ রফিকুল ইসলাম রলি, দৈনিক জনকণ্ঠ পত্রিকার হেড অব প্রডাকশন মোহাম্মদ কামরুজ্জামান, নাগরিক টেলিভিশন এর অনুষ্ঠান প্রযোজক উষ্ণীষ চক্রবর্তী প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- পরস্পরের মধ্যে চিন্তার আদান প্রদান, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি এ পেশার সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য প্রযোজকদের উদ্যোগে এমন আয়োজন অব্যাহত রাখা দরকার। আগামী আয়োজনে সবার অংশ গ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাগিদ দেন তারা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এ প্রজন্মের প্রখ্যাত সংগীতশিল্পী সঙ্গীতশিল্পী সাবরিনা সাবা, মনির চৌধুরী, এস এম আলাউদ্দিন, তপু দাস প্রমুখ। 
আগামী জুন ২০২৪ এ প্রযোজকদের উদ্যোগে একটি ফল উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত হয়। ফল উৎসবে সকল প্রযোজকদের অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন টেলিভিশন প্রযোজকদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজকেরা।

Sunny / Sunny

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার