টাঙ্গাইলের কালিহাতীতে র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় র্যাবের অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট হাফিজুরকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সল্লা বাজার থেকে বুধবার (১৮ আগস্ট) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাফিজুর কালিহাতী উপজেলার বেঢ়ীপটল গ্রামের আব্দুল আজিজের ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সল্লা বাজারে অভিযান চালায়। এ সময় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ হাফিজুরকে আটক করা হয়।
তিনি আরো জানান, হাফিজুর দীর্ঘদিন ধরে ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’