টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু
টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে বুধবার (১৮ আগস্ট) ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। এদিকে নতুন করে জেলায় ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৩২৪টি নমুনা পরীক্ষার রিপোর্টে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২২ দশমিক ০ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৩৯ জনে।
আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৯৩৭ জন। সর্বমোট মারা গেছে ২৪৪ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৬৫ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৪৩ জন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৯, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ এবং গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ নিয়ে মোট ৬৫ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৫৯৩ জন।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৫০ জন, দেলদুয়ারে ৬, কালিহাতী ২, ঘাটাইল ৭, মধুপুর ৪ ও ভূঞাপুর ৩জন নিয়ে মোট ৭২ জন। জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত ১৫ হাজার ৮৩১ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৬৫৪৪জন, নাগরপুরে ৪৪৯জন, দেলদুয়ারে ৮০৪ জন, সখীপুরে ৮৩৬ জন, মির্জাপুরে ১৫৭০ জন, বাসাইলে ৪৪৭ জন, কালিহাতী ১২৩০ জন, ঘাটাইলে ১১৮০ জন, মধুপুরে ১ হাজার ২জন, ভূঞাপুরে ৫৯১ জন, গোপালপুরে ৭২৫ জন ও ধনবাড়ী উপজেলায় ৪৬০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৯৩৭ জন। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩ হাজার ৯৫, নাগরপুরে ৩৩১, দেলদুয়ারে ৪৯০, সখীপুরে ৫১০, মির্জাপুরে ১ হাজার ৩৪১, বাসাইলে ২৮৩, কালিহাতীতে ৯৫৯, ঘাটাইলে ৯৯৮, মধুপুরে ৭৮৬, ভূঞাপুরে ৩৩৬, গোপালপুরে ৫৫৩ ও ধনবাড়ীতে ২৫৫ জন।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেমোট২৪৪ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৮৬ জন, নাগরপুরে ৪ জন, দেলদুয়ারে ১৯ জন, সখীপুরে ১৫, মির্জাপুরে ২০, বাসাইলে ১৬, কালিহাতীতে ৩০, ঘাটাইলে ২০, মধুপুরে ৫, ভূঞাপুরে ১৩, গোপালপুরে ১২ ও ধনবাড়ীতে ৪ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান এ তথ্য জানিয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
Link Copied