ব্যবসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়
পৃথিবীতে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে ব্যবসাই উপার্জনের সবচেয়ে বড় মাধ্যম। ব্যবসায়ীদের জন্য ব্যবসা দুই ধরনের লাভ বয়ে আনবে। যথা :
এক. দুনিয়ার লাভ: দুনিয়াতে ব্যবসার মাধ্যমে উপার্জিত অর্থ দ্বারা সুন্দর জীবন যাপন করার সুযোগ লাভ। দুনিয়ার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা যায়।
আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা।’ (সুরা : কাহফ, আয়াত : ৪৬)
অর্থ-কড়ি দুনিয়ার জীবনে অবিচ্ছেদ্য অংশ। অর্থ ছাড়া মানুষ দুনিয়ার জীবন পরিচালনা করতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘...তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না।
’ (সুরা : আল-কাসাস, আয়াত : ৭৭)
দুই. আখিরাতের লাভ: ব্যবসা আল্লাহর রাস্তায় আত্মসমর্পণের অন্যতম। ব্যবসা তাকওয়া অনুশীলনের শক্তিশালী মাধ্যম। হারাম-হালাল মেনে ব্যবসা করা, সুদ, প্রতারণা ইত্যাদি থেকে বিরত থেকে ব্যবসা করা তাকওয়ার অনুশীলন ছাড়া আর কিছু নয়। সালাতের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্য ছেড়ে মসজিদে গমন আখিরাতের পুণ্য হাসিলের মাধ্যম।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সেই সব লোক, যাদের ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে, যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের কর্মের উৎকৃষ্টতম প্রতিদান দেবেন। আল্লাহ নিজ কৃপায় তাদের বাড়তি নিয়ামতও দান করবেন আর আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন।’ (সুরা : নুর, আয়াত : ৩৭-৩৮)
Israt / Israt
দাম্পত্য কলহ নিরসনে সাহাবি যায়িদের (রা.) যে ঘটনা অনুসরণীয়
ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
ভালো কথা বলাও এক ধরনের সদকা
সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য
শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা
কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ
পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি
চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে
নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব
নফসকে নিয়ন্ত্রণে রাখার ১০ উপায়
ইমানের সঙ্গে রাসুল (সা.)-এর ভালোবাসার গভীর সম্পর্ক