বোয়ালমারীতে সরকারী হালট দখল করে দোকান,টয়লেট চলাচলে এলাকাবাসীর দূর্ভোগ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মোঃ আলমগীর শেখ,মোঃ নাসির শেখ গং এর বিরুদ্ধে স্থানীয় একটি সরকারি হালট গায়ের জোরে ভোগদখলের অভিযোগ পাওয়াগেছে। টিনশেড দোকান ঘর সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ ও গাছ-পালা লাগিয়ে তারা শতবর্ষী হালটটির গুরুত্বপূর্ণ একটি অংশ দখল করে রাখায় এলাকাবাসী তীব্র যোগাযোগ বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে জানাগেছে । হালটটি উদ্ধারে বিভিন্ন সরকারী দপ্তরের পাশাপাশি স্থানীয় ইউপি চেয়ারম্যানের দপ্তরেও দরখাস্ত দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
সরেজমিন অনুসন্ধান কালে এলাকাবাসী জানান,১২ ফুট চওড়া এবং প্রায় পাঁচশত ফুট দৈর্ঘ্যের হালটটি প্রায় শত বছরের পুরোনো। এর সামনের অংশ থেকে ১২×৪০ ফুট জায়গা দখল করে সেখানে একটি টিনশেড দোকান ঘর,ধান সিদ্ধ করার বড় চুল্লী,টয়লেটের ট্যাঙ্কি,পয়ঃনিষ্কাশনের ড্রেন স্থাপন ছাড়াও বিভিন্ন ধরনের গাছ-পালা রোপন করেছেন বিবাদীরা। দেখলে মনে হবে হালটটি যেন তাদের বাড়িরই অংশ বিশেষ। আর এরফলে জন গুরুত্বপূর্ণ সরকারি রাস্তাটি ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। মোঃ আজিজুর রহমান নামে একজন এলাকাবাসী বলেন,বাড়ির কাছে সরকারি হালট থাকা সত্ত্বেও আমরা তা ব্যবহার করতে পারছি না। এ বাড়ি ও বাড়ি ডিঙ্গিয়ে আমাদের যাতায়াত করতে হয়। এটা খুবই দুঃখজনক। ইউপি চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে দরখাস্ত দেওয়া হয়েছে। তাদের আন্তরিক পদক্ষেপে হালটটি উদ্ধার হলে সরকারি সম্পদ যেমন রক্ষা হবে তেমনি আমাদের যোগাযোগ দুর্ভোগও লাঘব হবে। জানতে চাইলে বিবাদী মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হালটটি অনেক পুরোনো। এক সময় এর কোন চাহিদা ছিলোনা। সে সুবাদে অনেকেই নিজ নিজ আওতাধীন হালটের জায়গা ভোগদখল করে আসছে। এখন প্রশাসন যে সিদ্ধান্ত দেয় আমরা তা মেনে নেবো। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,এলাকাবাসী ইউ,এন,ও মহোদয় ও আমাকে পৃথক পৃথক দরখাস্ত দিয়েছেন। তদুপরি ইউ এন ও স্যারের পক্ষ থেকেও আমাকে বিষয়টি দেখার দায়িত্ব দেয়া হয়েছে। ইতিমধ্যে আমি সরেজমিন হালটের জায়গা পরিদর্শন করে ঘটনার সত্যতাও পেয়েছি। মানুষের অসচেতনতার সুযোগে সরকারী সম্পত্তি বেদখল হয়েছে। নকশা হাতে আশার পর ইউ এন ও সাহেবের সঙ্গে কথা বলে হালট উদ্ধার অভিযান শুরু করা হবে। এ ক্ষেত্রে কোন আপোষ নেই।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied