বোয়ালমারীতে এক্স-রে করাতে গিয়ে অপারেটরের হাতে নারীর শ্লীলতাহানীর অভিযোগ
বোয়ালমারী পৌর সদরে অবস্থিত পাঁচ তলা হাসপাতাল খ্যাত মোল্লা ডাঃ এ হালিম হাসপাতালে এক্স-রে করাতে গিয়ে এক নারী শ্লীলতা হানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এক পর্যায়ে ক্ষমা চেয়ে অভিযুক্ত অপারেটর ও হাসপাতাল কর্তৃপক্ষ রেহাই পান বলে জানাগেছে।
জানাযায়,শুক্রবার (১০ মে)রাত ৮ টার দিকে ঐ নারী রোগী কোমরে এক্স-রে করাতে মোল্লা ডাঃ এ হালিম হাসপাতালে যান। ঐ পরিক্ষার জন্য শরীরের কাপড় সরানোর প্রয়োজন না হলেও কর্তব্যরত এক্স-রে অপারেটর নাইম হোসেন ভুল বুঝিয়ে ও চাপ প্রয়োগ করে রোগীর পাজামা খুলতে বাধ্য করেন এবং অপারেটর নিজ হাতে সেটি প্রয়োজনের অতিরিক্ত নিচের দিকে সরিয়ে এক্স-রের কাজ সম্পন্ন করেন। এতে ঐ নারী চরমভাবে লজ্জিত ও বিব্রতবোধ করেন। পরে এক্স-রে কক্ষ থেকে বেরিয়ে এসে তিনি তার সজন,অন্যান্য রোগী ও হাসপাতালের অন্যান্য স্টাফদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করলে বিষয়টি জানাজানি ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে অপারেটরকে মারধর করতে উদ্ধত হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও গন্যমাণ্য ব্যাক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং এক পর্যায়ে কর্তৃপক্ষ সহ অভিযুক্ত অপারেটর ক্ষমা চেয়ে রেহাই পান। ভুক্তভোগী নারী বলেন,উদ্দেশ্য মূলক ভাবেই অপারেটর আমার কাপড় অস্বাভাবিক মাত্রায় সরিয়েছে। এটা খুবই লজ্জাকর ও দূঃখজনক। এমন অসৎ,নোংরা কর্মচারীদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়া উচিত। ইউসুফ আহমেদ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন,ঘটনার পর ওই নারী খুবই উত্তেজিত হয়ে পড়েন এবং হইচই করে এর বিচার চান। একপর্যায়ে অনেক লোক জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিযুক্ত অপারেটর ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত অপারেটর নাঈম হোসেনের মুঠো ফোনে কল করা হলে তা বন্ধু পাওয়া যায়। হাসাপাতালের মালিক মোঃ রেজাউল করিম রাজা বলেন,অপারেটর অসৎ উদ্দেশ্যে কিছু করেনি। তারপও সবার উপস্থিতিে তাৎক্ষণিক ভাবে তাকে মারপিট করে তাড়িয়ে দিয়েছি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন