ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

টাঙ্গাইলে বৃক্ষরোপণ অভিযানের জন্য বনায়ন প্রকল্পের ২০ হাজার চারা হস্তান্তর


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ৩:৫৫

‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ স্লোগানকে সামনে রেখে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে 'বনায়ন' প্রকল্প সারাদেশের ১২টি জেলায় প্রায় ৩ লাখ গাছের চারা বিতরণ ও রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) ২০ হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা টাঙ্গাইল বন বিভাগে হস্তান্তর করে 'বনায়ন' প্রকল্প।

টাঙ্গাইল বন বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক। এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সদরের রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলী, কালিহাতীর রেঞ্জ কর্মকর্তা মো. সোলায়মান, কোদালিয়া নার্সারির কর্মকর্তা দেবব্রত দাস, বনায়ন প্রতিনিধি আব্দুল জলিলসহ বন বিভাগের কর্মকর্তাগণ।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সারাদেশের পরিবেশ উন্নয়ন এবং বন সম্প্রসারণের লক্ষ্যে বন বিভাগসহ দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসছে। আজকে একটি বেসরকারি প্রতিষ্ঠান বন বিভাগকে বনায়নের লক্ষ্যে ২০ হাজার গাছের চারা প্রদান করেছে। এটা নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ। আমরা এতদিন বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে চারা বিতরণ করেছি। আমরা সাধারণত কারো কাছ থেকে চারা গ্রহণ করিনি, এটা একটি মহৎ উদ্যোগ।

তিনি ‍আরো বলেন, দেশের বনজসম্পদ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সকল নাগরিকের নৈতিক দায়িত্ব। দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ কর্মসূচির উদ্দেশ্য। বৃক্ষরোপণ অভিযান-২০২১ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য বনায়ন প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমএসএম / জামান

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি