কবর জিয়ারতকালে মহানবী (সা.) যে দোয়া পড়তেন
কবর মুমিনের শেষ আবাসস্থল। মানুষের পরকালের যাত্রা শুরু হয় এখান থেকেই। তাই কবরবাসীর জন্য দোয়া করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া সবার কর্তব্য। কবর জিয়ারতে এসে রাসুল (সা.) একটি দোয়া পড়তেন।
তা হলো-
السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ، مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ، أنتُم لنا فرَطٌ ونحنُ لَكم تبعٌ، أَسْاَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ
উচ্চারণ : আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আসআলুল্লাহা লানা ওয়ালাকুমুল আফিয়াহ।
অর্থ : হে গৃহের অধিবাসী মুমিন ও মুসলিমরা, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর ইচ্ছায় তোমাদের সঙ্গে মিলিত হব। আমি আল্লাহর কাছে আমাদের জন্য ও তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি।
হাদিস : আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কবরে আসতেন তখন তিনি উল্লিখিত দোয়া পড়তেন। (মুসলিম, হাদিস : ৯৭৫, নাসায়ি, হাদিস : ২০৪০)
Israt / Israt
দৈনন্দিন জীবনে নবীজির অনুসরণ
ঈদে মিলাদুন্নবী উদযাপন শুরু হয়েছিল যেভাবে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ঈমান, মহব্বত ও কৃতজ্ঞতার মহিমান্বিত প্রকাশ!
যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
অক্সিজেন আল্লাহর এক অনন্য নিয়ামত