ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খাগরিয়ায় মিথ্যা সংবাদ করার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৫-৫-২০২৪ দুপুর ১:০

চট্টগ্রাম চন্দনাইশ-সাতকানিয় আংশিক আসনের খাগরিয়া ইউনিয়নে মাইজপাড়া এলাকায় অসহায় আবুল কালাম ও দিল মোহাম্মদের ক্রয়কৃত জায়গার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার পাল্টা সংবাদ সম্মেলন করেছে। ১৫মে বুধবার দুপুরে দোহাজারী পৌরসভাস্থ হাজারী শপিং সেন্টারের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আবুল কালামের মেয়ে আনিকা সুলতানা তোহা। লিখিত বক্তব্যে তিনি বলেন গত ১২মে দোহাজারীতে নুর মোহাম্মদ কতৃক তার পরিবারের বিরুদ্ধে জায়গা-জমি নিয়ে যে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। লিখিত বক্তব্য আরো বলেন মূলত আবুল কালাম বিগত ১৯৮৬ সনে আর এস জরিফের ১০৯৩ খতিয়ানের আর এস ১৯৪৯/৫০ দাগাদির আন্দরে শ্রীযুক্ত শচীন্দ্র লাল এর কাছ থেকে তিন শতক জায়গা ক্রয় করেন। পরবর্তীতে একই মালিক থেকে নূর মোহাম্মদ (বর্তমানে মৃত) বিগত ১৯৯০ সনে একই তফসিল থেকে আবার তিন শতক জায়গা ক্রয় করেন। উক্ত জায়গাটি মনির আহমদ পিতা নাসির মোহাম্মদ বিক্রিয় করার প্রস্তাব দিলে তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় মনির আহমদসহ তাদের উত্তরসরিরা অর্থ ও স্থানীয় প্রভাব বিস্তার করে মামলা-হামলা দিয়ে নানান রকম হয়রানি করে আসছে। তারও ধারাবাহিকতায় গত ৮ মে সকালে নুর মোহাম্মদ এবং অজ্ঞতনামা ৪/৫ জন ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি করেন। এক পর্যায়ে তাদের মেয়ে জান্নাতুল ফেরদৌস কে মেরে শরীরের বিভিন্ন জায়গায় জকম করেন এবং বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় মর্মে থানায় অভিযোগ দায়ের করেন। মূলত এই ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য নুর মোহাম্মদ তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন। এসময় উপস্থিত ছিলেন আবুল কালাম,নূর আকতার বুলু,জান্নাতুল ফৈরদৌস,খতিজা বেগম,রেশমা আকতার,ফারজানা আকতার নিশু,দিল মোহাম্মদ পারভিন আকতার প্রমুখ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ