চন্দনাইশে এলজিইডির আরইআরএমপি প্রকল্পের চেক বিতরণ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি বা রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম (আরইআরএমপি-৩) দরিদ্র ও অসহায় নারীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৭মে বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে এই চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা,এলজিইডি কর্মকর্তা জুনাইদ আবছার চৌধুরী,জেলা সহকারী ট্রেনিং অফিসার সাদ্দাম হোসেনসহ এলজিইডি দপ্তরে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন নিজেদের কষ্টার্জিত আয়ের একটি অংশ সঞ্চয় করে প্রকল্প শেষে সঞ্চিত টাকা একত্রে পেয়ে নতুন স্বপ্নের দিগন্ত গড়ার পথ খুঁজে পেয়েছেন গ্রামে বসবাসকারী এসব প্রান্তিক নারীরা। দৈনিক ২৫০ টাকা মজুরির বিনিময়ে নিজ এলাকার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করেছেন এসব নারীরা। সেখান থেকে কাজের বিনিময়ে তারা নগদ গ্রহণ করেছেন ১৭০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির-৩) তত্ত্বাবধানে সঞ্চয় খাতে জমা করেছেন ৫০ টাকা। দৈনিক ৫০ টাকার সঞ্চয় চার বছরে গিয়ে দাঁড়ায় ১লক্ষ ১৮ হাজার ৬৬১ টাকায় করে মোট ৬৪জন নারীকে চেক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied