বশেমুরবিপ্রবিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্থাপত্য বিভাগের আয়োজনে ৩য় বারের মতো ক্যাম্পাসে ঘুড়ি উৎসব (উড়াল) অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধা পর্যন্ত এ ঘুড়ি উৎসব (উড়াল) অনুষ্ঠিত হয়।ঘুড়ি উৎসবে বাহারি রকমের ঘুড়ি উড়াল দিয়ে আকাশ রঙ্গিন করে তুলেন ক্যাম্পাসের তরুন ছেলে মেয়েরা। বাহারি রকমের শাড়ি পাঞ্জাবী পড়ে ঘুড়ি উৎসবে ঘুগলদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। তাছাড়াও সাধারণ শিক্ষার্থী সহ শিক্ষকবৃন্দদের আনাগোনায় ঘুড়ি উৎসব জমজমাট হয়ে উঠে। ঘুড়ি উৎসবে বাহারি রকমের ঘুড়ি কেনা-বেচার আসর জমে ওঠে। ড্রাগন, বক্স, মাছরাঙা, ঈগল, ডলফিন, অক্টোপাস, সাপ, ব্যাঙ, মৌচাক, কামরাঙা, আগুন পাখি, চিল, জেমিনি, চরকি লেজ, সহ নাম না জানা নানান রকমের ঘুড়ি আকাশে দৃশ্যৃমান ছিলো। পুরো আকাশটা ঘুড়ির রঙে রঙিন হয়ে উঠে। ঘুড়ি নাটাই হাতে রেখে কেউ ঘুড়ি উড়াচ্ছে, অনেকেই তাদের প্রিয় মানুষের সাথে ক্যামেরায় ফ্রেমবন্দী হতে ব্যস্ত ছিলো,কেউ নিজ ফোনে আকাশে আপন রঙে রঙিন হওয়ার দৃশ্য ফোনে ধারন করছে, আবার কেউ স্মৃতি রাখতে তুলছে ছবি। সন্ধ্যা নামার আগ মূহুর্তে মাঠের এক পাশে গ্রামীন খেলা হাড়িভাঙার জমজমাট একটি দৃশ্য লক্ষ্য করা যায়। সেখানে দেখা যায় শিক্ষকবৃন্দরা তাদের পরিবারকে সাথে নিয়ে হাড়িভাঙা খেলা খেলছে আর চারিপাশ দিয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেছে। বিশেষ ভাবে লক্ষ্য করা যায় সাম্প্রতিক সময়ে বশেমুরবিপ্রবির শিক্ষক গোলাম ফেরদৌস ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। তার চিকিৎসায় প্রয়োজন ৭৫ লাখ টাকা। বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি ক্যামেরা দিয়ে ফটো তুলে দিয়ে স্যারের চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করেন।
স্থাপত্য বিভাগের একজন শিক্ষার্থী বলেন, আমরা আসলে সকলের মধ্যে ঐক্য এবং একত্রিত হয়ে হারানো স্মৃতিচারণ করে সুন্দর একটি সময় উপভোগ করতে আমরা এ ঘুড়ি উৎসবের আয়োজন করে থাকি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিক বলেন, অনেক সুন্দর একটা গ্রামীন ঘুড়ি উৎসবের আয়োজন করেছে স্থাপত্য বিভাগ। খুবই ভালো লাগছে আজকের দিনটা।
উল্লেখ্য যে, প্রতিবার ১লা বৈশাখ স্থাপত্য বিভাগ ঘুড়ি উৎসবের আয়োজন করে থাকে তবে তীব্র তাপপ্রবাহের কারনে এ বছর পহেলা বৈশাখে ঘুড়ি উৎসব অনুষ্ঠান (উড়াল) দেরীতে অনুষ্ঠিত হয় ।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
Link Copied