ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সেতুর ওজন মাপার যন্ত্র বিকল : টোল আদায় বন্ধ থাকায় যানযট


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১:২৭
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে টোলপ্লাজার ওপন মাপার যন্ত্র (স্কেল) বিকল ও সেতুর ওপরসহ দুটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনার কারণে মঙ্গলবার (১ জুন) ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোটার তীব্র যানযটের সৃষ্টি হয়েছিল। ফলে মহাসড়কের ওই অংশে থেমে থেকে যান চলাচল করে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
 
জানা গেছে, মঙ্গলবার ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের ওজন স্টেশনের ওজন মাপার যন্ত্র (স্কেল) বিকল হওয়ায় সেখান দিয়ে ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ট্রাকের সারি দীর্ঘ হয়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ‍এছাড়া সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-এলেঙ্গা মহাসড়কের ১৩নং ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ।
 
 
এরপর সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনের ৪৮ নম্বর পিলারের কাছে একটি কার্ভাডভ্যানের পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনের দুজন গুরুত্বর আহত হন। পরে সেতু কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
 
এদিকে, সকাল সাড়ে ৮টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল সিস্টেম বিকল হওয়ায় টোল আদায় বন্ধ থাকে। এর ফলে সেতুর দুই পাড়ে পরিবহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। সরেজমিনে বেলা ১১টার দিকে মহাসড়কের কোথাও কোথাও ধীরগতিতে পরিবহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়, আবার কোথাও কোথাও স্বাভাবিক গতিতে যানবাহন চলাচলের চিত্র দেখা যায়। তবে বেলার বাড়ার সাথে সাথে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।
 
 
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতুর ওপন মাপার স্কেলে সমস্যা হওয়ায় টোল আদায় বন্ধ থাকে আধাঘণ্টা। এছাড়াও সেতুর ওপররসহ মহাসড়কে দুটি স্থানে দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়।
 
তিনি আরো বলেন, সেতুর ওপর দুর্ঘটনায় দুজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে টোল আদায় শুরু হলে যানচলাচল স্বাভাবিক হয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার