ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চন্দনাইশে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের উপর হামলার আসামী মামুন আটক


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ১২:২১

চট্টগ্রাম চন্দনাইশে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এর সমর্থক বাবু নিবু বড়ুয়া'র উপর অপর চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনু'র সমর্থক হামলার আসামি মামুনুর রশিম (৩৮) কে আটক করেছেন চন্দনাইশ থানা পুলিশ। ১৯ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জানা যায়,গত ১৮মে রাতে নির্বাচনী প্রচারনা শেষে মোটর সাইকেল সমর্থক নিবু বড়ুয়া সহ কয়েকজন বাড়ি ফেরার পথে সাতবাড়িয়া খানদীঘি উচ্চ বিদ্যালয়ের পাশে পৌছালে তাদের উপর  হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে এবং নিবু বড়ুয়াকে মারধর করে আহত করে। এ ঘটনায়  নিবু বড়ুয়া বাদী হয়ে ১৮ মে রাতে মামুনকে প্রধান আসামী করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে। বাবু নিবু বড়ুয়ার উপর এই হামলার প্রতিবাদে গত ১৯মে বিকালে চন্দনাইশ পৌরসভার চত্বরে চন্দনাইশ বৌদ্ধ সমপ্রদায়ের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে মামলার সূত্র ধরে প্রধান আসামি মামুনকে আটক করে পুলিশ। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ