ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

ফেসবুকে নবীজীর কটুক্তি করায় হিন্দু যুবক আটক, দুই বাড়িতে আগুন


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ৪:৫৩

ফেসবুকে নবীজীকে নিয়ে কটুক্তি করায় মাগুরার শ্রীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে দুই হিন্দু পরিবারের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসীর ছোরা ইট পাটকেলের আঘাতে পুলিশের অন্তত ১০ জন এবং রাবার বুলেটের আঘাতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।

এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের ছেলে জয়ন্ত কুমার মণ্ডল শনিবার(১৯ মে) সকালে নিজের ব্যবহৃত ফেসবুক একাউন্ট থেকে তার এক বন্ধুর ওয়ালে নবীজী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে একটি কমেন্ট পোস্ট করে। এ ঘটনার পর সকাল সাড়ে ১০ টার দিকে ওই গ্রামের কয়েকজন জয়ন্ত মন্ডলকে বাড়ি থেকে ধরে মারধর করে আটকে রাখে। বিষয়টি জানতে পেরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়ন্ত মন্ডলকে উদ্ধারের চেষ্টা চালায়। এ সময় গ্রামের বিক্ষুব্ধরা জড়ো হয়ে পুলিশকে ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে হামলাকারীদের লক্ষ করে রাবার বুলেট নিক্ষেপ করে। উভয় পক্ষের মধ্যে চলা সংঘর্ষে পুলিশের পাশাপাশি রামচন্দ্রপুর গ্রামের শিশু ও নারী পুরুষ সহ অর্ধ শতাধিক কমবেশি আহত হয়। তাদেরকে মাগুরা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ দুপুর ২.৩০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্যদের সহযোগিতায় কটুক্তিকারী যুবক জয়ন্ত মন্ডলকে উদ্ধার করে থানায় নিয়ে গেলেও উত্তেজিত এলাকাবাসী জয়ন্ত মণ্ডলের বাড়ি এবং প্রতিবেশী মহিন্দ্রি মন্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা বলেন, ফেসবুকে কটুক্তিকারী যুবককে গ্রামের মধ্যে আটক করে মারধর করা হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে ফাঁকা কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। পরে ওই যুবককে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব