ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৪-৫-২০২৪ দুপুর ১২:৪৫

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী শুভন সরকার। শুক্রবার সকাল ১১ টায় রায়গঞ্জ প্রেসক্লাব হল রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গোলাম হোসেন শুভন সরকার। রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খানের সঞ্চালনায় এ সময় তিনি বলেন,  এর আগেও রায়গঞ্জ উপজেলায় আমি প্রার্থী হয়েছিলাম। তখন আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। সেই ষড়যন্ত্রকে এবারেও  পুঁজি করে একটি মহল আমার বিরুদ্ধে এমনকি ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপি করা যায় এমন মন্তব্য করেও অপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন, হালাল ব্যবসার মাধ্যমে আমি ইনকাম করে সেই টাকা দিয়ে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার এমনও দিন ছিল সকাল থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত লেবারদের সঙ্গে কাজ করে দিন-রাত পার করেছি। তার পরেও আমার যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে আগামীতে একসঙ্গে সকলের সমন্বয়ে কাজ করবো। সেজন্য সবাই আমাকে সহযোগিতা করবেন। স্মার্ট রায়গঞ্জ গড়াই আমার স্বপ্ন। এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের