ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি কিন্তু নেতার ভোট পায়নিঃ শরিয়তউল্লাহ রাজন


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৫-৫-২০২৪ দুপুর ৪:১

মাগুরার শ্রীপুর উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে ৪নং  শ্রীপুর ইউপির ০২নং ওয়ার্ডের জনগন কর্তৃক গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে)রাতে শ্রীপুর উপজেলার সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের উদ্যেগে উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার বিষয়ক সম্পাদক ও শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকনের বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্রীপুর সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য বার বার নির্বাচিত ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি কিশোর কুমার রায়,উপজেলা আওয়ামী যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা খান তেয়বুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়া,শ্রীখোল ইউনিয়নের ইউপি সদস্য ওহিদুল ইসলাম, শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য মজিদ মোল্লা, উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা,উপজেলা মৎস্যজীবীলীগের আহ্বায়ক চঞ্চল হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন চক্রবর্ত্রী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন বলেন, আমি সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছি কিন্তু নেতার ভোট পায়নি।  তিনি আরও বলেন,নেতার ভোট পায়নি তাতে আমার দুঃখ নেই তবে কিছু কিছু নেতা যদি আমার পাশে এসে দাঁড়াতো আমার ভোট আরও কমে যেত।আমরা শ্রীপুরে এসেছি শ্রী- রে খুজে বের করার জন্য। শ্রীপুরে শ্রী -রে যদি আমরা খুজে বের করতে পারি বাংলাদেশের যত মানুষ আছে শ্রীপুর থেকে ফিরে গিয়ে বলবে একটা উপজেলায় গিয়েছিলাম নাম শ্রীপুর শ্রী এর মতই সুন্দর।যারা বিরোধিতা করেছেন তাদের উদ্দেশ্যে বলেন,আমরা শ্রীপুরে শ্রী -রে ফিরায়ে আনতে চাই যদি কেউ বাধাগ্রস্ত করে তবে আমরা প্রতিবাদী।তবে এখানে কোনো সহিংসতা, দাঙ্গা-হাঙ্গা, অরাজনৈতিকতা চলবে না। শ্রীপুরকে শ্রী অর্থাৎ সুন্দর সেই রূপে রুপান্তরিত করবো।তিনি আমলসার ইউনিয়নের উদ্দেশ্যে বলেন,আমলসার থেকে তো চেয়ারম্যান আনা মুশকিল হয়ে গেছে। এমন একটা জায়গা চেয়ারম্যান ঢুকিয়ে দিছি আমরা যা সবসময় ওই জায়গায় থাকে। কিন্তু এই ইউনিয়নে গিলে রাস্তাঘাট কিছুই নেই অথচ চেয়ারম্যান হয়ে বসে আছে কিন্তু মানুষ তাদের ভোট দেয় কেন আমার বুঝি আসে না?

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অত্র ওয়ার্ডের বার বার নির্বাচিত ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকন।

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব