রায়গঞ্জে ঝড়ে গাছ পড়ে ভেঙেছে কৃষকের ঘর
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঝড়ে গাছ পড়ে বসতঘর ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একটি পরিবারের। ঘর হারিয়ে মানবেতর দিন পার করছেন কৃষক মুকুল হোসেন ও গৃহিনী জামিরোন দম্পতি। সরেজমিনে শুক্রবার বিকালে গিয়ে জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের ২ সন্তানের জনক কৃষক মুকুল হোসেন (৪০)।
বহু কষ্টে ঋণ ধার করে তৈরি করেন টিনসেট একটি ঘর। স্ত্রী সন্তান নিয়ে বাস করতেন ওই ঘরেই। বৃহস্পতিবার রাতে ঝড়ে পার্শের গাছটি ধূমরে মুচড়ে পড়ে ওই ঘরের উপর। ঘরের চালসহ ভিতরের আসবাবপত্র গাছের নিচে পড়ে ব্যাপক ক্ষতি হয়। এতে রাতের আঁধারে কোনো রকমে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচে মুকুল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা।
ঘর হারিয়ে বিপাকে পড়েছেন দরিদ্র ঐ কৃষক। ভূক্তভোগী জামিরোন বেগম বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে শুয়ে ছিলাম, রাত ১২ টার দিকে হঠাৎ মহুর্তের মধ্য ঝড়ো হাওয়া শুরু হয়। এতে ঘরের পাশে থাকা একটি মোটা গাছ পড়ে আমাদের ঘরটি ভেঙ্গে যায়। এখন থাকার মত ঘর নেই। থাকবো কেথায়। এসময় তার ৩য় শ্রেণীতে পড়া ছোট ছেলে জাহিদুল ইসলাম বলেন, ঘুমে থাকা অবস্থায় হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়। মহুর্তের মধ্যই গাছটি পড়ে আমাদের থাকার ঘর ভেঙ্গে যায়। কোনরকম ঘর থেকে বের হতে পারলেও ঐ দিনের আতংক যেনো বারবার তার চোখে ভাসছে।
ক্ষতিগ্রস্থ ঘরটি পরিদর্শন করেন ইউপি সদস্য হাবিবুর রহমান খান। চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান বলেন, ঝরে কৃষকের ঘর ভেঙে যাওয়ার ব্যাপারে আমাকে কেউ জানাই নাই। ভুক্তভোগীরা বিষয়টি অবগত করলে সার্বিকভাবে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী জানান, ক্ষতিগ্রস্থ পরিবার আবেদন করলে আমরা সহযোগিতার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা