ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্লাস্টিক দূষণ রোধে একযোগে কাজ করছে কুমারিকা ও গার্বেজম্যান


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২৬-৫-২০২৪ দুপুর ২:৩৮

আধুনিক জীবনযাত্রার প্রতিটি স্তরেই বিভিন্নভাবে জড়িয়ে আছে নানা রকম প্লাস্টিক পণ্য। তবে প্লাস্টিক বর্জ্য যেখানে-সেখানে ফেললে তা আবার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। ইতোমধ্যেই আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের ফলে প্রতি বছর বন্যা, খরা, সাইক্লোনের মতো প্রাকৃতিক বিপর্যয় বেড়েই চলেছে। ব্যবহারের পর প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলে দেওয়ার কারণে— মাটি, পানি এমনকি বাতাসেও ভেসে বেড়াচ্ছে এই প্লাস্টিক। এই সমস্যার কোনোভাবেই সমাধান হবে না, যদি আমরা সচেতন না হই। 

হেমাস গ্রুপের একটি দায়িত্বশীল ব্র্যান্ড ‘কুমারিকা’ শুরু থেকেই প্রাকৃতিক যত্ন নিয়ে কথা বলে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে অক্টোবর মাস থেকে শুরু হয়েছে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে ‘কুমারিকা’র উদ্যোগ ‘সেভ দ্য নেচার’। 

‘কুমারিকা সেভ দ্য নেচার’ উদ্যোগের প্রথম পর্যায়ে বর্তমানে গার্বেজম্যান-এর সাথে পার্টনারশিপের মাধ্যমে ডোর-টু-ডোর কার্যক্রমে প্লাস্টিক সংগ্রহ করে রিসাইক্লিং করা হচ্ছে। এই কার্যক্রমে অংশ নিতে যে-কোনো সচেতন নাগরিক কিউআর কোড স্ক্যান করে অথবা ওয়েব লিংক ভিজিট করে সাইন আপ করতে পারবেন। সাইন আপ করার পর গার্বেজম্যান তাদেরকে বিশেষ কিছু গার্বেজ বিন সরবরাহ করে এবং সেগুলোতে প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য কিভাবে আলাদা করে ফেলতে হবে তা শিখিয়ে দেয়। নির্দিষ্ট সময় পরপর গার্বেজম্যান তাদের কাছ গিয়ে গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করে আনে এবং প্লাস্টিক বর্জ্যগুলো আলাদা করে রিসাইকেল করা হয়। 

এই উদ্যোগের অধীনে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত প্রায় ১০০০ বাড়ি থেকে মোট ৭,৪১৪.১ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এই প্লাস্টিকগুলোর মধ্যে পানির বোতল এবং জুসের বোতল রিসাইকেল করে পলিয়েস্টার স্টেপল ফাইবার তৈরি করা হচ্ছে যা থেকে সুতা ও কাপড় তৈরি করা হয়। শ্যাম্পুর বোতল, প্লাস্টিকের মগ-বালতি ইত্যাদি রিসাইকেল করে প্লাস্টিক লাম্বার তৈরি হচ্ছে যা বিভিন্নভাবে কাঠের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও প্লাস্টিক স্ট্র, চিপসের প্যাকেট ও পলিথিন ব্যাগ রিসাইকেল করে বিশেষ ধরনের কাঁচামাল তৈরি করা হয়, যা দিয়ে গবাদি পশুর খামারের জন্য ফ্লোর ম্যাট তৈরি করা যায়।   

প্রাকৃতিক পণ্য তৈরি ও সরবরাহের গণ্ডি ছাড়িয়ে প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দীর্ঘমেয়াদি দায়বদ্ধতার একটি অগ্রসর মাইলফলক ‘কুমারিকা সেভ দ্য নেচার’। প্রাথমিকভাবে ঢাকা থেকে শুরু করে ধীরে ধীরে এই কার্যক্রমটি দেশব্যাপী ছড়িয়ে যাবে। ‘কুমারিকা’ আশা করে— প্রকৃতি বাঁচানোর এই অভিযান, সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় আরো ব্যাপকভাবে বিস্তৃত হবে এবং সামনের দিনগুলোতে সবাইকে আরো সচেতন করে তুলবে। 

এমএসএম / এমএসএম

ঢাকায় প্রায় ৩ হাজার পীর-মাশায়েখের সম্মেলন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ

উথুরা ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন এর বিরুদ্ধে দূর্ণীতি ও সরকারি বন ভূমি বিক্রির অভিযোগ

বিমানে ১৪ কেজি স্বর্ণ, আটক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন পরিচালককে ফুলেল শুভেচ্ছা

তারেক রহমানের কারামুক্তি দিবস: ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ফরহাদ হাসানের স্মৃতিচারণ

নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের

কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক

কার্যক্রম নিষিদ্ধ দল আ: লীগের ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী জাহিদ হোসেন জুয়েলকে কমিটিতে রাখার প্রস্তাব

ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে সিটের নিচে মিলল ৯.৩৩ কেজি স্বর্ণ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মির্জা আব্বাস

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসক-শিক্ষার্থীদের ওপর হামলা