ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা উপজেলা চেয়ারম্যান প্রার্থীর


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৫-২০২৪ দুপুর ২:৫৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ভিপি আমিনুল ইসলাম শিহাব নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর রবিবার সকাল ১০টায় প্রার্থীর চান্দাইকোনা নিজ বাসভবনে  সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। তবে নির্বাচন থেকে আমিনুল ইসলাম সরে দাঁড়ালেও ব্যালটে তাঁর নাম ও আনারস প্রতীক থেকেই যাচ্ছে।  সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে আমিনুল ইসলাম শিহাব বলেন, মহান আল্লাহপাকের অসীম অনুগ্রহে আমি ছাত্রজীবন থেকে শুরু করে আপনাদের যথাসাধ্য সেবাদানের চেষ্টা করেছি। আজ আমার বর্তমান রাজনৈতিক অবস্থান আপনাদের দোয়া ও আশির্বাদের ফসল। রাজনৈতিক জীবনে জনগনের আস্থা অর্জন ও তা সন্মানে ধারণ করা প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর আবশ্যকীয় কর্তব্য । আমি আপনাদের দোয়ায় সম্ভবত তা রক্ষা করতে পেরেছি  । সে কারণে আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়া ও সমর্থনে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নিজেকে প্রস্তুত করে মাঠে নেমেছিলাম। কিন্তু আমার পারিবারীক ও ব্যক্তিগত কিছু অনিবার্য কারণে আমার পক্ষে নির্বাচনে অংশগ্রহন করা সম্ভব হচ্ছে না । এজন্য আমি আমার সামর্থক, কর্মী ও ভক্তবৃন্দের নিকট ক্ষমা প্রার্থী। তবে আমি প্রতিশ্রুতি প্রদান করছি যে আগামীতে আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়া ও সমর্থনে, আমার সর্ব শক্তি দিয়ে পুনরায় নির্বাচনে অংশগ্রহন করব । ৪র্থ ধাপে ৫ জুন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় আর তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন এ্যাড. ইমরুল হোসেন তালুকদার  (দোয়াত কলম প্রাতক), গোলাম হোসেন শুভন সরকার ( ঘোড়া প্রতিক), আব্দুল হাদি আলমাজি জিন্নাহ (মটর সাইকেল প্রতিক) । সংবাদ সম্মেলনে আনারস প্রতিকের কর্মী ও ভক্তবৃন্দসহ  রায়গঞ্জ প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের