ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ২:৩৪

টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। ওই উপজেলার কাউলজানী ও ফুলকী ইউনিয়নে অবৈধ চায়না জালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উপজেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে বর্ষার পানিতে প্লাবিত হয়েছে। আর এই নতুন পানিতে দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে।

নতুন পানি থেকে অতিসহজেই সব ধরনের মাছ ধরতে পেশাদার জেলে থেকে শুরু করে মৌসুমি মৎস্য শিকারিরা নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করছে। ফলে মাছের ডিম থেকে শুরু করে সব ধরনের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। আর এতে হুমকিতে পড়েছে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ।

নিষিদ্ধ এ সকল চায়না জালের ব্যবহার রুখতে মাঠে নেমেছে বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। তিনটি টিমে ভাগ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর হোসেনের নেতৃত্বে নিরাইল ও বালিয়া বিলে, সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নূরেনের নেতৃত্বে কাউলজানী ব্রিজ পাড়সংলগ্ন প্লাবণভূমিতে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দের নেতৃত্বে বাদিয়াজান বিল ও নুন্দা বিলে অভিযান  চালিয়ে প্রায় দুই লাখ টাকার চায়না জাল আটক করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর হোসেন বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার