ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু কাপ ২০২৪: কাবাডি টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণে গাজী মেজবাউল হোসেন সাচ্চু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৫-২০২৪ রাত ১১:৫৬

বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু । আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে থাইল্যান্ড বনাম উগান্ডা মধ্যকার খেলায় বিজয়ী হয়েছে থাইল্যান্ড ।

গত ২৬মে জমকালো আয়োজনে ঢাকায় শুরু হয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি।

টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া- এ তিন মহাদেশের মোট ১২টি দল। ইউরোপ মহাদেশ থেকে পোল্যান্ড, আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া ও উগান্ডা এবং এশিয়া মহাদেশ থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণ করছে। এর মধ্যে সবশেষ দুই বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড।  প্রথমবারের মতো এ টুর্নামেন্টে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আমন্ত্রিত অতিথিরা।

Sunny / Sunny

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার