ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৯-৫-২০২৪ দুপুর ১২:৩৯

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনে লালমনিরহাট সদর উপজেলায় সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে । ১১৮ টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। 
আগেরদিন কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হলেও সকালে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট সরবরাহ করা হয়েছে।

সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। মাঝে মধ্যে ২/৩ জন করে ভোটার কেন্দ্রে আসছেন। কেন্দ্রের বাইরে ভীড় থাকলেও ভিতরে ভোটার সংখ্যা খুবই নগন্য। তবে দীর্ঘ লাইন কোন কেন্দ্রেই চোখে পড়েনাই।

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সদর উপজেলায় ২লাখ ৮৯ হাজার ৬১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে পুলিশ, আনসারের পাশাপাশি নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন প্লাটুন বিজিবি দায়িত্বে রয়েছেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন