লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে আবারো কামরুজ্জামান সুজন বিজয়ী
তৃতীয় ধাপে অনুষ্ঠিত লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে আবারো বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুজন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩২ হাজার ৮৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।
বুধবার (২৯ মে) রাত সাড়ে ১০ টার দিকে বেসরকারিভাবে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল হক।
প্রকাশিত ফলাফল অনুসারে চেয়ারম্যান পদে কামরুজ্জামান সুজন আনারস প্রতীকে ৪১ হাজার ৪শত ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল হোসেন মামুন মোটরসাইকেল প্রতিক নিয়ে ৯ হাজার ৪ শত ৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এরশাদুল করিম চশমা প্রতীক নিয়ে ১৪ হাজার ৮শত ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এরশাদুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাকিবুল ইসলাম মাইক প্রতিক নিয়ে ১০ হাজার ৬ শত ৭ ভোট পেয়েছেন পরাজিত হয়েছেন।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে হৃদয় চন্দ্র বর্মন টিউবওয়েল প্রতিক নিয়ে ৯ হাজার ১ শত ৫ ভোট, শিপলু হোসেন উড়োজাহাজ প্রতিক নিয়ে ৮ হাজার ৭ শত ৯০, আশরাফ আলী টিয়া পাখি প্রতিক নিয়ে ৫ হাজার ১ শত ৪২ এবং হেলাল হোসেন তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১ হাজার ৩ শত ১২ ভোট পেয়েছেন।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লতিফা বেগম লাকী জয় পান।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত