ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড মাদ্রাসা, ছাত্র-শিক্ষকসহ আহত ৩


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩০-৫-২০২৪ বিকাল ৫:২৩

লালমনিরহাটের হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে ঝড়ে শতাধিক বসতবাড়িসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। 

বুধবার (২৯ মে) রাতে জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি, ডাউয়াবাড়ি ইউনিয়ন ও কালীগঞ্জ উপজেলার মদাতী, ভোটমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ওই ঝড়ে মাদ্রাসার দুজন শিক্ষক ও একজন শিক্ষার্থীসহ অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

সড়েজমিনে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গাগলারপাড় এলাকার উত্তরপাড়া হযরত আবু বক্কর সিদ্দিক হাফিজিয়া মাদ্রাসার টিনশেট ভবনটির উপর ঝড়ে গাছ ভেঙ্গে পড়লে ঘরটি দুমরে মুচরে যায়। এসময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে গিয়ে ওই মাদ্রাসার দুজন শিক্ষক ও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকার শতাধিক বসতবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুটি ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে বিদ্যুতহীন অবস্থায় পড়ে আছে হাতীবান্ধা ও কালীগঞ্জের বেশিরভাগ অঞ্চল।

লালমনিরহার জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে। তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন