প্রভাব খাটিয়ে সরকারি ক্যানেল থেকে মাটি উত্তোলনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ
ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সরকারি ক্যানেল থেকে মাটি উত্তোলন করার কাজে বাধা দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ী ইউনিয়নের সিদ্দিক হোসেন গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ৭ জনকে দায়ী করে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছে একই এলাকার বাসিন্দা হামলার শিকার সিরাজুল ইসলাম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ী দিয়ে বয়ে যাওয়া একটি সরকারি ক্যানেল বর্ষার পানি নিষ্কাসন করে। এছাড়া স্থানীয়রা সেখান থেকে মাছ শিকার করে বাড়তি আয় করেন। বর্তমানে ক্যানেলটিতে পানি না থাকায় প্রভাব খাটিয়ে মাটি উত্তোলন করছিলেন সিদ্দিক হোসেন ও তার পরিবার। গত শুক্রবার(৩১ মে) সকালে এ কাজে ক্যানেল সংলগ্ন জমির মালিক সিরাজুলের পরিবার বাধা দিলে ক্ষিপ্ত হয় সিদ্দিক ও তার পরিবার। এরই এক পর্যায়ে সিদ্দিক গংদের দ্বারা হামলার শিকার হয় সিরাজুলের পরিবার বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় রবিউল ইসলাম, সারবানু বেগম, রেজাউল করিম আহত হয়। আহতরা সিরাজুলের পরিবারের সদস্য। বর্তমানে তারা আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
লিখিত অভিযোগের বিষয়টি শনিবার(১ জুন) নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ-উন-নবী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত