লালমনিরহাটে হঠাৎ ঝড়ের কবলে উপড়ে পড়েছে রহস্যঘেরা হালাবটতলার বটগাছ
লালমনিরহাটে হঠাৎ কালবৈশাখী ঝড় তান্ডব দেখিয়েছে। ঝড়ের তান্ডবে শহরের খোর্দ সাপটানা হালাবটতলার রহস্যঘেরা প্রাচীন একটি বটগাছ উপড়ে পড়েছে।
শনিবার (১ জুন) মধ্যরাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে বটগাছটি। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন সড়কের বড় বড় গাছপালা ভেঙে পড়েছে, ক্ষতি হয়েছে অনেকের বসতবাড়িরও। লালমনিরহাট জেলা প্রশাসন জানিয়েছে ঝড়ের ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ চলছে।
স্থানীয়রা জানায়, খোর্দ সাপটানার এলাকার এই গাছটির ডালপালা হেলে থাকার কারণে এই গাছটিকে সবাই হালাবটগাছ বলে চেনে। সময়ের সাথে সাথে জায়গায় নাম হালাবটতলা নামে পরিচিতি পায়। স্থানীয় রফিক মিয়া জানান, শনিবার রাতে ১২ টার দিকে ঝড়ের কবলে পড়ে শতবর্ষী বটগাছটি গোড়া থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে বটগাছের নীচে অবস্থানরত এলাকা আতিক বাবু (৩৫) উজ্জ্বল মিয়া(২৬)সহ আরো কয়েকজন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই এলাকার বাসিন্দা আমির আলী বলেন, এখানে ঈদগা মাঠ ও একটি মাদ্রাসা রয়েছে। এই বটগাছটি প্রায় ২০০ বছরের পুরনো এখানে দূর দুরান্ত থেকে মানুষ তার বিভিন্ন মন ইচ্ছা পূরণ করতে মানতও গাছের গোড়ায় পূজা আর্চনা করা হতো। কথিত আছপ এই গাছটির ডালপালা কাটতে গিয়ে অনেকের রক্তখরণ হয়েছিলো তবে কেউ চোখে দেখেনি। আতংক ছিলো এই বটগাছটিকে ঘীরে। রাতে গাছটি ভেঙে পড়ার খবর শুনে জেলার বিভিন্ন এলাকা থেকে গাছটি দেখার জন্য আসছেন।
এ বিষয়ে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বলেন, খবর শুনে আমি স্থল পরিদর্শন করেছি জেলা পরিষদের সঙ্গে কথা হয়েছে তারা আগামী পরশু গাছটিকে অপসারণ করবে বলে জানিয়েছেন।
লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, হালাবটতলার প্রাচীন বটগাছটি উপড়ে পড়ার খবর পেয়েছি। সদর উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ও মানুষের ঘরবাড়ির ক্ষতি হয়েছে।স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে। তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত