বোয়ালমারীতে মাটিবাহী ট্রলির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎ বিল দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম অলফাত মোল্যা (৬৫)। সোমবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালমারী পৌরসভার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চালিনগর গ্রামের অলফাত মোল্যা (৬৫) বোয়ালমারী পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বিদ্যুৎ অফিসের সামনে বাইসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। এমন সময় উপজেলার সৈয়দপুর থেকে আসা একটি মাটি বোঝাই ট্রলি অলফাতকে ধাক্কা দিলে তিনি গুরুতর জখমপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলফাত মোল্যাকে মৃত ঘোষণা করেন। ট্রলির চালক দুর্ঘটনা ঘটার সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ট্রলিটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন