ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ উপজেলা নির্বাচনে ভোটের লড়াইয়ে শুভন সরকার এগিয়ে


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ৩:২১

আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে তিন জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বীতা করতে যাচ্ছেন। এর মধ্যে মানবিক মুখ হিসেবে ভোটের লড়াইয়ে মাঠে এগিয়ে রয়েছেন গোলাম হোসেন শুভন সরকার।এ ছাড়াও নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বদ্বীতা করছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান  এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ। সরেজমিনে উপজেলার ৯টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে প্রতীক বরাদ্দের পর সব প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা ও তাদের সমার্থকরা এবং পথসভা,উঠোন বৈঠক বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করছেন, ভোট পাওয়ার জন্য বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন এসব প্রার্থীরা। এ ক্ষেত্রে ব্যতিক্রম দেখা-মেলে ঘোড়া মার্কা নিয়ে নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন শুভন সরকারের বিভিন্ন উদ্যোগে। তিনি ইতোমধ্যে তাঁর প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে এবং ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৯টি ইউনিয়নের দুঃস্থ অসহায় জনগোষ্ঠীকে বিভিন্ন সহায়তা দিয়েছেন। গত শীত মৌসুমে উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে মসজিদ,কবরস্থান, মাদ্রাসা, বাৎসরিক ইসলামি জালসা ও মন্দিরে নগদ অর্থসহ নানা উপকরণ বিতরণ করে আলোচনায় উঠে আসেন ঘোড়া প্রতিকের প্রার্থী শুভন সরকার। এছাড়াও গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করা, অসুস্থদের চিকিৎসা সহায়তা দেয়া, রমজানে ইফতার সামগ্রী বিতরণ এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সাধারণ মানুষের মন জয় করেছেন তিনি। সব চেয়ে বেশী আলোচিত হয়েছে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কাছে যা আবদার করেছে তাই পেয়েছে। যা রায়গঞ্জ উপজেলার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলেছে। চায়ের টেবিল থেকে শুরু করে অফিস- আদালত, গ্রাম- গঞ্জে,মাঠে-ময়দানে, হাট-বাজার সহ সর্বত্র মুখে মুখে শুভন সরকার এবং তাঁর ঘোড়া মার্কায় ভোট দিয়ে নতুন মুখ নির্বাচিত করতে চায় রায়গঞ্জ উপজেলার সাধারণ জনগণ। রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন শুভন সরকার বলেন, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে সংগ্রাম করে বড় হয়েছি আমার অর্জিত সম্পদ রায়গঞ্জ উপজেলার দুঃস্থ জনগণের কল্যাণের জন্য উৎসর্গ করতে চাই। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, রায়গঞ্জবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সরকারী উন্নয়ন বাজেটের সমবন্টন করে এবং স্মার্ট, আধুনিক ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে চাই।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের