দাগনভূঞায় রাস্তা সংস্কার না করায় হাজার হাজার মানুষের চরম দূর্ভোগ
ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের জমিলা খাতুন মাদ্রাসা সংলগ্ন রাস্তা সংস্কার না হওয়ায় দক্ষিণ করিমপুর ও জগতপুর গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে যাতায়তের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয়।
জমিলা খাতুন আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী জান্নাত জানান, বর্ষাকালে রাস্তা দিয়ে হাঁটা যায় না, তাই মাদ্রাসা যাওয়া বন্ধ থাকে।
স্থানীয় প্রবীণ আব্দুল হাই জানান, এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়। বর্ষাকালে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতেও পারেনা। বর্ষা মৌসুমে, এই রাস্তার ছোট বড় গর্তে পানি জমে যায়। তখন গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটেও চলাচল করা দায়।
ভ্যানগাড়ি চালক কামাল হোসেন বলেন, সরকার সারা দেশে এত কাজ করতাছে। এই রাস্তাটার দিক একটু তাকাইলে ভালো হতো। আমরা এই রাস্তায় চলাচল করি, আমরাই বুঝি এই পথে চলাচল করা কত কষ্টের। এইগুলা দেখা যেন কেউ নাই।
স্থানীয় জমিলা খাতুন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল মোবারক বলেন মাদ্রাসা সংলগ্ন সড়কটি পাকাকরণ করা হলে মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী উপকৃত হবে।
দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপন বলেন, রাস্তাটি আমার ইউনিয়ন পরিষদের রাস্তা। সময় হলে সংস্কার করা হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়