রায়গঞ্জে আগামীকাল ভোট দিবেন নারী-পুরুষ ও তৃতীয় লিঙ্গের সদস্যরা
আগামীকাল বুধবার সিরাজগঞ্জের রায়গঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ৯ টি ইউনিয়নে ১০৯ টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ২ লাখ ৬১ হাজার ৮৪০ জন ভোটার ইলেট্রনিক ডিভাইস ইভিএম এর মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৬৯৮ জন। মহিলা ভোটার ১ লাখ ২৯ হাজার ১৪৯ জন। তৃতীয় লিঙ্গের ২জন (হিজড়া) সহ সকলেই ভোট প্রয়োগ করবেন। উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, রায়গঞ্জ তাড়াশের প্রয়াত সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদারের পুত্র বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার (ইমন) তিনি দোয়াত কলম মার্কা প্রতীক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান রায়গঞ্জ উপজেলা ইট-ভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার। তিনি ঘোড়া প্রতীক নিয়ে এছাড়াও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে এলাকায় প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে লড়ছেন, রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম (মাইকেল) । একই পদে টিউবয়েল প্রতীক নিয়ে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, তালা প্রতীক নিয়ে আব্দুর রউফ সরকার বকুল , মাইক প্রতীক নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন খান এবং চশমা প্রতীক নিয়ে লড়ছেন গ্রাম্য ডাক্তার ফরহাদ আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, রায়গঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলা হক লুৎফা তিনি বল প্রতীক, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস তিনি হাঁস প্রতীক নিয়ে, সিলিং ফ্যান প্রতীক নিয়ে পাপিয়া খাতুন পরি ও ভোট যুদ্ধে কলস মার্কা নিয়ে লড়ছেন অনন্যা খাতুন সাথী। নির্বাচনের আর মাত্র ১ দিন বাকি প্রচার- প্রচারণায় পোস্টার, ফেস্টুন আর ব্যানারে ছেয়ে গেছে উপজেলার জনঃ গুরুত্বপূর্ণ স্থানগুলো। প্রচার- প্রচারণায় এখন জমে উঠেছে। ভোটারদের সিদ্ধান্তের ব্যাপার কে দেবে কাকে তার পছন্দের ভোট, সেই সিদ্ধান্ত ঘরে বসেই চূড়ান্ত করছে ভোটাররা। কে হবে রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আর কে হবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সেটা এখন শুধু সময়ের ব্যাপার। এ বিষয়ে রায়গঞ্জ সার্কেল অফিসার বিনয় কুমার জানান, সুষ্ঠ ও সুন্দর ভাবে ভোট উসব পালন করতে সর্বদা আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা সক্রিয় আছে এবং থাকবে। ভোট কেন্দ্রের ভিতর ও বাহিরেও আইনশৃঙ্খলা বাহীনির টিম সক্রিয় থাকবে। সুস্থ ও সুন্দর ভাবে ভোট গ্রহনের জন্য সার্বিক নিরাপত্তায় থাকবে বাহীনির সদস্যরা রায়গঞ্জ উপজেলা সহকারি রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্মন্ন হয়েছে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে বলে আমি আশাবাদী ।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা