ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

২০ দিনেও খোঁজ নেই মাদ্রাসা ছাত্র আপনের, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৪-৬-২০২৪ বিকাল ৬:৫

লালমনিরহাটে ২০দিন ধরে নিখোঁজ মাদ্রাসার হিফ্জ শাখার চতুর্থ শ্রেণির ছাত্র আলাউদ্দিন সরকার আপন (১২)। থানায় জিডি করেও কোনো হদিস পাচ্ছে না তার পরিবার। সন্তানকে হারিয়ে পালিত মা অলেকা বেগম এখন পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। শিশু আপন অপহরণ নাকি নিখোঁজ এ নিয়ে এখন দেখা দিয়েছে ধুম্রজাল।

সন্তানকে ফিরে পেতে মঙ্গলবার (৪ জুন) সকাল ১১টায় জেলার প্রাণকেন্দ্র মিশনমোড়ে পরিবারের সদস্য ও এলাকাবাসি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে সন্তানকে ফিরে পেতে এলাকাবাসী সহ জেলা প্রশাসক মহোদয়ের নিকট একটি স্বারকলিপি প্রদান করা হয়। এ সময় আলাউদ্দিন সরকার আপনের বাবা মোঃ জরিপ উল্লাহ প্রশাসনের নিকট সন্তানকে ফিরে পাওয়ার আবেদন জানান।

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালীটারী তালিমুল কুরআন রহমানিয়া হাফিজিয়া মাদরাসা থেকে গত ১৫মে শিশু আলাউদ্দিন সরকার আপন নিখোঁজ হয় বলে থানায় জিডি করেন আপনের বাবা জরিপ উল্লাহ। জিডির পর পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় নিজেরাই আপনকে খুজতে থাকে কিন্তু দির্ঘ ২০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আপনের কোন খোঁজ পাওয়া যায়নি।

শিশু আলাউদ্দিন সরকার আপনের ফুফু এবং পালিত মা অলেকা বেগম জানান, আপনের মা মারা যাওয়ার পর তার ভাই জরিপ উল্লাহ আবার বিয়ে করেন। এরপর সৎ মায়ের সংসারে আপনকে মেনে নিতে না পারায় তারা তাকে নির্যাতন করতো। এ পরেই তিনি ফুফু হয়ে আপনের মায়ের দায়িত্ব নেন এবং তার কাছেই আপনকে রাখেন। তারপর তাকে তিন বছর আগে ওই মাদরাসায় ভর্তি করে দেন।

সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালীটারী তালিমুল কুরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় (আবাসিক) থেকে আরবী হিফ্জ শাখা ও বাংলা চতুর্থ শ্রেণিতে পড়তো শিশু আপন। অলেকা বেগম নিজে একটি চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন। গত ১৬ মে মাদরাসার সুপার তাকে ফোন করে জানায় তাদের সন্তান দুপুরে খাবারের কথা বলে যাওয়ার পর তাকে পাওয়া যাচ্ছে না। খবর শুনে সাথে সাথে মাদরাসায় ছুটে যান অলেকা বেগম। শিশু সন্তান আপন কোথায় গেল বা কে নিলো তার কোনো খোঁজ না পাওয়ায় গোটা পরিবার উদ্বিগ্ন। আপন তার বাবার কাছে গিয়েছে কিনা, বা অন্য কেউ তাকে তার বাবার কাছে নিয়ে গিয়েছে কিনা তারও কোনো খোঁজ পুলিশ বের করতে পারেনি।

এ বিষয়ে মালিটারী তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার সুপার ওসমান গনি বলেন, আমরা চারিদিকে খোঁজার জন্য লোক লাগিয়েছি। সন্তানকে খুঁজতে আসলে তাদেরকে মারা হলো কেন জানতে চাইলে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার (ওসি) ওমর ফারুক বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরী ও গত ১জুন একটি অভিযোগ দিয়েছেন শিশুটির পরিবার। শিশুটি আসলে কোথায় আছে তার তদন্ত চলছে। তারপরেও সব জায়গায় ছেলেটির ছবিসহ সংবাদ পাঠানো হয়েছে হয়তো খুব তারাতারী আমরা তাকে খুঁজে পাবো।

এমএসএম / এমএসএম

ভেড়ামারা কাস্টমসে রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম এর ‘ঘুষ সাম্রাজ্য’: জিম্মি ব্যবসায়ী ও সাধারণ মানুষ

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান

নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন

প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত