উপজেলা পরিষদ নির্বাচন: রায়গঞ্জে সকালেই ভোটার উপস্থিতি কম
চতুর্থ ধাপে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোট শুরুর পর ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর লক্ষীবিষ্ণু প্রসাদ দাখিল মাদ্রাসা, উপজেলা সদর মহিলা ডিগ্রী কলেজ ও দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়সহ প্রায় কেন্দ্র গুলোতে এ দৃশ্য চোখে পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত রায়গঞ্জ উপজেলা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৮৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৬৯৮ জন। মহিলা ভোটার ১ লাখ ২৯ হাজার ১৪৯ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) জন। উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী আলাদা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, প্রথম দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশাবাদী।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা