ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুকে নিয়ে রচনা লিখে পুরস্কার পেল অদম্য মেধাবী মহুয়া সাহা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৪:৪৪

বঙ্গবন্ধুকে নিয়ে রচনা লিখে পুরস্কার লাভ করেছেনা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অদম্য মেধাবী মহুয়া সাহা। মহুয়া সাহা গত বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এ প্রতিযোগিতার আয়োজন করে। গ বিভাগে (উচ্চমাধ্যমিক শ্রেণি) 'বঙ্গবন্ধু ও বিদ্রোহী মার্চ' শীর্ষক রচনা প্রতিযোগিতায় মহুয়া সাহা ও আরো পাঁচজন পুরস্কার লাভ করেন।

গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সভাপতি শিল্পী হাশেম খান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান প্রমুখ।

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার লাভ করায় দারুণ উচ্ছ্বসিত মহুয়া সাহা। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে রচনা লিখে সারা দেশের মধ্যে একজন হয়ে পুরস্কার পাবো- এটা অনেক বড় পাওয়া। বাড়তি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ অনেক গুণী মানুষের কাছ থেকে পুরস্কার লাভ করলাম। এটা অনেক বড় পাওয়া জানিয়ে তিনি বলেন, কলেজের সম্মানিত শিক্ষকগণ বিশেষ করে বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. সাজেদুল আলম  আমাকে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেছেন। বাবার সাথে এ অনুষ্ঠানে এসেছিলেন বলে জানান তিনি।

মহুয়া সাহা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। তার বাড়ি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামে। মানবিক বিভাগের শিক্ষার্থী মহুয়া সাহা ব্র্যাক ব্যাংক- প্রথম আলো শিক্ষা বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। তার এ কৃতিত্বে খুশি বাবা-মা। তার বাবা জগন্নাথ সাহা বলেন, মেয়ের কল্যাণে আজ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার ও তাঁর কথা শোনার সৌভাগ্য হলো। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের