ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-৬-২০২৪ রাত ১০:২৯
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম হোসেন শুভন সরকার। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭০ হাজার ৮৪২, তিনি প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৭ হাজার ৮০৫ ভোট। চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হাদী আল মাজি জিন্নাহ মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৬৯ ভোট । 
 
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন উড়ো জাহাজ প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম মাইকেল, তিনি ৩৪ হাজার ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তিনি উপজেলা যুব লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের আব্দুর রউফ সরকার পেয়েছেন ২৫ হাজার ৬৯০  ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিটন পেয়েছেন ২০ হাজার ৯১১ ভোট, টিউবওয়েল প্রতীকের প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম বাচ্চু পেয়েছেন ৭ হাজার ৭৪৬ ভোট এবং চশমা প্রতীকের প্রার্থী ফরহাদ আলী  পেয়েছেন ৬ হাজার ১১৫ ভোট।
 
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী মোছা: পরি খাতুন  ২৫ হাজার ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী লিনা হক লুৎফা পেয়েছেন ২৫ হাজার ৭৩৯ ভোট। এছাড়াও কলস প্রতীকের অন্যন্যা সাথী পেয়েছেন ২৩ হাজার ৩৩২ ভোট, এবং নিস্কৃতি দাস হাঁস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭২২ ভোট। 
 
ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) মাধ্যমে ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৮৪০ জন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের