ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ৪:৪৯

মানিকগঞ্জের সিংগাইরে বখাটে ও মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে জিন্নত আলী মাদবর(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার(৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জিন্নত আলী উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে।

এরআগে গত ৪ জুলাই সন্ধ্যায় একই এলাকার মাদকাসক্ত বাবুল হোসেন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় গত বুধবার নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের আজহারের সাথে তার ছেলে বাবুল হোসেনের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। স্থানীয় মুরুব্বী হিসেবে জিন্নত আলী মাসখানেক আগে বাবুল হোসেনকে মৌখিক শাসন করেন। এর জের ধরে গত ৪ জুলাই সন্ধ্যায় একটি মুদি দোকানের সামনে বাবুল হোসেন জিন্নত আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত বুধবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিন্নত আলী মারা যান।

নিহতের ভাই উজ্জত আলী মাতবর বলেন, মাদকাসক্ত বাবুল হোসেন আমার ভাইকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। আসামি বাবুল হোসেনকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

শান্তিপু তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুনুর রশীদ বলেন, এবিষয়ে নিহত জিন্নত আলী ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা