ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৭-৬-২০২৪ বিকাল ৭:৯
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিবাদমান একটি জমি থেকে পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের আন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। ৯৯৯ লাইনে ফোন করার পর থানা পুলিশের হস্তক্ষেপে ধান কাটা বন্ধ করে  ধানগুলো জমিতেই  রেখে চলে যায় প্রতিপক্ষরা।
 
ভুক্তভোগী মিজানুর রহমান জুয়েল জানান, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আন্দ্রা এলাকায় ১৯৯১ সালে ক্রয় সূত্রে পাওয়া ৪১ শতক জমি ৩২ বছর যাবৎ খাজনা খারিজ দিয়ে আমরা তা ভোটদখল করে আসছি। কিন্তু প্রতিপক্ষ আহসান হাবীব সোহেলসহ ৪/৭ জন ব্যক্তি আমাদের জমি বে দখল করার চেষ্টা করছে।
 
তারা রাতের আধারে জমিতে ধান রোপন করে তা জোরপূর্বক কেটে নেওয়ার চেষ্টা করছে। আমাদের জমির খারিজ বাতিলসহ উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর মিসকেস করে প্রতিপক্ষরা।  কিন্তু নামজারির ৩০ দিনের মধ্যে আপিল করার কথা থাকলেও প্রতিপক্ষরা ১২/১৩ বছর পর আপিল আবেদন করলে উপজেলা সহকারী কমিশনার ভূমি পূর্বের নামজারিটি বহাল রাখার সিদ্ধান্ত দেন। তিনি অভিযোগ করে আরো বলেন, হঠাৎ করেই শুক্রবার সকালে প্রতিপক্ষরা লোকজন নিয়ে তাদের জমি থেকে ধান কেটে নিতে শুরু করে। পরে ৯৯৯ লাইনে ফোন দেওয়ার পর পুলিশের তৎপরতাই ধান কাটা বন্ধ করে চলে যায় তারা। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থার দাবিও জানান তিনি।
 
এ বিষয়ে আহসান হাবীব সোহেল বলেন, আমরা জমিতে ধান রোপন করেছিলাম আবার আমরাদের লোকজন আমাদের রোপন করা ধান কাটতে গিয়েছি। থানা পুলিশ ফোন করার পর সাথে সাথে ধান কাটা বন্ধসহ আমাদের লোকজন সেখান থেকে চলে যায়।জমিটির বিষয় নিয়ে একাধিকবার বসার জন্য তারিখ নির্ধারণ করা হলেও তারা মূলত বসে নাই। তিনি আরো বলেন, কাজ যার জমি তার। তাদের কাগজ ঠিক থাকলে তারা জমি পাবে আর আমাদের কাগজ ঠিক থাকলে আমরা জমি পাবো।
 
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাটা ধানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আহসান হাবীব সোহেল পক্ষরাই মূলত ধান রোপন করেছিল আবার তারাই ধান কাটতে গিয়েছে। জমি নিয়ে পূর্ব বিরোধের জের থাকার কারণে ঘটনা স্থল থানা পুলিশ পরিদর্শন করে ধান কাটা বন্ধ করে দিয়েছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের