"স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" প্রতিপাদ্যে সিংগাইরে ভূমিসেবা সপ্তাহ শুরু
"স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" প্রতিপাদ্যে মানিকগঞ্জের সিংগাইরে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ। শনিবার(৮ জুন) উপজেলা ভূমি অফিসের আয়োজনে পায়রা উড়িয়ে ভূমিসেবা কার্যক্রম উদ্বোধন ও ৱ্যালী অনুষ্ঠিত হয়। স্মার্ট ভূমিসেবার এ কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারি ভূমি কর্মকর্তা (নায়েব) মো: শাহিনুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু। উপজেলা পরিষদের চেয়ারম্যান সায়েদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও উপ-সহকারি ভূমি কর্মকর্তা (নায়েব) কামরুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ভূমি সেবাকে স্মার্ট ভূমিসেবায় রূপান্তর করার প্রক্রিয়া শুরু করেছেন। বর্তমানে সর্বক্ষেত্রে ডিজিটালের ছোঁয়া স্পষ্ট। দেশ এখন স্মার্ট হচ্ছে। এখন কোনো কাজের জন্য দপ্তরে দপ্তরে গিয়ে হয়রানি হতে হয় না। অনলাইনে হাতের কাছেই সকল সেবা পাওয়া যায়। আগে জমির নামজারিসহ ভূমি সংক্রান্ত সকল কাজের জন্য জনগণকে অনেক সময় ও অর্থ ব্যয় করতে হতো। প্রতারিত হতো অনেক জমির মালিকরা। কিন্তু এখন ঘরে বসেই কম সময়ে ঝামেলা ছাড়াই স্মার্টলি ভূমির যাবতীয় কাজ করা যায়। বর্তমান ভূমিসেবা স্মার্ট ভূমিসেবায় পরিণত হয়েছে।
এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার উজ্জল হোসেন, সার্টিফিকেট সহকারি চৈতন্য চন্দ্র শীল ও প্রত্যেক উপ-সহকারি ভূমি কর্মকর্তা (নায়েব) ভূমি অফিসের কর্মকর্তারাসহ সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর