ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পঙ্গু ব্রক্তিকে হুইলচেয়ার দিল স্বপ্নপূরণ ফাউন্ডেশন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ১:৩৭

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পা হারানো আবদুর রাজ্জাক নামে এক পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেছে মানবিক সংগঠন স্বপ্নপূরণ ফাউন্ডেশন। শনিবার (২১ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী এ সংগঠনের পক্ষ থেকে হুইলচেয়ারটি তুলে দেন সংগঠনের পরিচালক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী শেখ ফরিদ, পরিচালক মনির হোসেন খোকন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, সদস্য জসিম উদ্দীন হাসান, নুরুল হুদা চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, আবদুর রাজ্জাক গত ৭ মাস আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুটি পা হারান। তার পর থেকে তিনি আর চলাফেরা করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি স্বপ্নপূরণ ফাউন্ডেশনের নজরে এলে তারা আবদুর রাজ্জাককে একটি হুইলচেয়ার প্রদান করে।

এ বিষয়ে পঙ্গু আবদুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে আমি পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছিলাম। আজ স্বপ্নপূরণ ফাউন্ডেশন আমার জীবনের স্বপ্নপূরণ করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

এমএসএম / জামান

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক