ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইর পৌরসভার ৩ হাজার ৮১ পরিবার পেলো ভিজিএফের চাল


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ১১:৪৩

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ভিজিএফ কর্মসূচির আওতায় ৩ হাজার ৮১ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার।

বুধবার(১২ জুন) সকালে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর কমিশনারদের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়।

পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার বলেন, প্রতিবারের ন্যায় এবারও ৩ হাজার ৮১ টি কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল দেয়া হচ্ছে। সুবিধাভোগী যাতে ১০ কেজি করে চালই পায় সেটা নিশ্চিত করছি। মুসলমানদের বড় একটি ধর্মীয় উৎসবের আগে এ চাল বিতরনে মাননীয় প্রধানমন্ত্রীকে পৌর বাসির পক্ষ থেকে ধন্যবাদ।

এসময় প্রত্যেক ওয়ার্ডের কমিশনারবৃন্দ, সুবিধাভোগী, পৌর কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা