ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দাগনভূঞায় দাফনের ১২দিন পর ময়নাতদন্তের জন্য গৃহকর্তার লাশ উত্তোলন


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ১২-৬-২০২৪ বিকাল ৬:১৬

ফেনীর দাগনভূঞা পৌর শহরের হাসপাতাল রোডের বহুতল ভবন ভূঞা ম্যানশন দখলের চেষ্টাকালে নির্যাতনের শিকার গৃহকর্তা আবদুল গফুর ভূঞার মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে আজ বুধবার কবর থেকে লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।

এ মামলায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনকে প্রধান আসামি করে আরো ছয়জনের নাম উল্লেখ করা হয়।

এর আগে দাগনভূঞা আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহানা লোকমান হত্যা মামলাটি রেকর্ড করতে আদেশ দেন।

মামলায় মামুন ছাড়াও আমান উল্যাহপুর এলাকার নির্মল সাহার ছেলে দহন সাহা, রুহিনী সাহার ছেলে নির্মল সাহা ও চয়ন সাহা, জগতপুর এলাকার আবদুল ওহাবের ছেলে আইয়ুব আলী, কালা মিয়ার ছেলে ছেরাজুল হক প্রকাশ হক সাব ও ইকবালসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আছির ইনতেসার জারিন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসিম উপস্থিত ছিলেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, এ বিষয়ে বিজ্ঞ আদালতে মৃত্য ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আসামিদের গ্রেফতার করা হবে। মামলাটি তদন্ত করতে থানার (ওসি, তদন্ত) রাসেল মিয়াকে দায়িত্বভার দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার হাসপাতাল রোডের পাঁচ তলা ভবন দখল করতে নারকীয় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এ সময় ক্যান্সার আক্রান্ত আবদুল গফুর ভূঞা হামলার শিকার হন বলে স্বজনদের অভিযোগ রয়েছে। এরপর থেকে তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার ভোরে অসুস্থ অবস্থায় ঢাকায় নেয়ার সময় তিনি মারা যান।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়