ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটরি স্বীকৃতি পেলো আইইবি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-৬-২০২৪ রাত ৮:৯

বাংলাদেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ(আইইবি) বহুল প্রতীক্ষিত ওয়াশিংটন অ্যাকর্ডের (Washington Accord)-এর পূর্ণ সিগনেটরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

বুধবার (১২ জুন) আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াদিল্লিতে আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং সম্মেলনের বার্ষিক সভায় বিশ্বের ২৩টি স্বাক্ষরকারী দেশ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তটি অনুমোদন করেছে। 

আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, এই অর্জন দেশের প্রকৌশলীদের অর্জন। এই অর্জনের মধ্য দিয়ে দেশের প্রকৌশলীদের মেধা, মনন, দক্ষতার সুবিস্তৃত বৈশ্বিক স্বীকৃতি পাবে। দেশের প্রকৌশল শিক্ষা এবং পেশার উন্নয়নে আইইবি বদ্ধ পরিকর।

আইইবির সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, এই অর্জন আমাদের মাতৃভূমির জন্য। আমাদের প্রাণাধিক প্রিয় বাংলাদেশ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর প্রতিনিধিত্বে মর্যাদাপূর্ণ ওয়াশিংটন অ্যাকর্ডে পূর্ণ স্বাক্ষরকারী হিসাবে বহুল  প্রতীক্ষিত আন্তর্জাতিক  স্বীকৃতি অর্জন  করেছে । দেশের আপামর জনগনের জীবনমানের উন্নতির জন্য এই ধাপ অতিক্রমটি অপরিহার্য ছিল। 

তিনি আরও বলেন, আইইবি মনে করে এই অর্জন বাংলাদেশি প্রকৌশলীদের মেধা, মনন, দক্ষতার সুবিস্তৃত বৈশ্বিক স্বীকৃত দিবে, চলমান দেশীয় উন্নয়ন সংগ্রাম তরান্বিত হবে, উচ্চআয়ে কর্মসংস্হানের সুযোগ ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির প্রধান নিয়ামক হবে।

আইইবির মুখপাত্র ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু ওয়াশিংটন অ্যাকর্ডের স্বীকৃতি লাভ করা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। 

উল্লেখ যে, ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটরি স্বীকৃতি লাভ করায় দেশের প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে আইইবি এখন থেকে আন্তর্জাতিকভাবে সনদ প্রদান ও মনিটরিং করার ক্ষমতা পেলো।

Sunny / Sunny

ভুয়া ঠিকানায় নোটিশ পাঠিয়ে ভোক্তা অধিকার ফাউন্ডেশনের নিবন্ধন বাতিলের অভিযোগ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট পড়েছিল যুব মহিলা লীগ নেত্রীর গলা কাটা মরদেহ

যাত্রাবাড়ীতে ৪.৫০ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন মনিরুজ্জামান অপূর্ব

পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে ছুরিকাঘাত ও ছিনতাই: ডেমরায় যুবকের বিরুদ্ধে চার্জশিট দাখিল

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি গঠন ঘিরে আলোচনায় একাধিক নাম

বিশালাকৃতির নৌকা বানিয়ে মূল সড়কের অধিকাংশ জায়গা দখল, নিশ্চুপ কর্তৃপক্ষ!

ষড়যন্ত্রের শিকার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু

ভারতীয় নাগরিকের হারানো ফোন উদ্ধার ও অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: এপিবিএন

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা