কয়রায় প্রবীণ আওয়ামী লীগ নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাবু
কয়রায় প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম মকবুল হাওলাদারের শোকাহত পরিবারের সাথে মতবিনিময়, তার কবর জিয়ারত এবং আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু ৷
এ সময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন- মরহুমের বড় ছেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মনিরুজ্জামান, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মহাসিন রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলহাজ অ্যাড. শেখ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের নৌকার প্রার্থী এসএস বাহারুল ইসলাম, কালনা আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও. ইউনুছ আলী, কয়রা ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম জিয়াদ আলী, মহারাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক এমএম খায়রুল আলম।
আরো উপস্থিত ছিলেন- আমাদী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সানা, শেখ গিয়াস উদ্দিন, মাস্টার শাহবাজ হোসেন, গোলাম রব্বানী সরদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন বাবু, যুবলীগ নেতা শামীম রেজা, কৃষক লীগের আহ্বায়ক প্রভাষক শাহবাজ আলী, বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও মানব কল্যাণ ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন ফরহাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিএম আকতারুল ইসলাম সৌরভ, যুবলীগ নেতা আলমগীর হোসেন ও স্নেহেন্দু বিকাশ, জিএম বায়জিদ হোসেন, মাহফুজুর রহমান পলাশ, ছাত্রলীগ নেতা মফিজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ৷
উল্লেখ্য, গত ১৯ আগস্ট রাত ৪টা ১০ মিনিটে মহারাজপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রবীণ নেতা ও মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. মকবুল হাওলাদার (৮৫) স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থেকে মৃত্যুবরণ করেন৷
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’