এনটিআরসিএ কর্তৃক ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি প্রসঙ্গে
এনটিআরসি এর মাধ্যমে সনদপ্রাপ্ত দূর দূরান্তের শিক্ষকদের বদলি প্রক্রিয়া বন্ধ করায় হতাশয় দিন যাপন করেছেন শিক্ষকরা। পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না তারা । ১২৫০০ টাকা বেতনে চাকরি করায় খুব কষ্টের দিনযাপন করছেন, এ দিয়ে ৭০০ থেকে ৮০০ কিলোমিটার দূরে চাকরি করায় হতাশায় দিন যাপন করছেন শিক্ষকরা এবং পাঠদানে ভালোভাবে মনোনিবেশ করতে পারছেন না শিক্ষকরা। এরই মধ্যে ৫ম বিজ্ঞপ্তিতে ৯৭ হাজার বেশি পদের শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এর বিপরীতে প্রাথমিক সুপারিশ পেয়েছেন মাত্র ২২০৩৩ জন এর মূল কারণ হলো শিক্ষকতায় বদলি বা আলাদা গণবিজ্ঞপ্তি ব্যাবস্থা না থাকা। অনেক প্রতিষ্ঠানে ১২ জন শিক্ষকের চাহিদা দিয়ে একজন শিক্ষক ও পাননি। এ রকম হলে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এতো দিন বদলির আশায় ছিলো শিক্ষকরা কিন্তু বদলি যদি না দেয় এবং জটিল প্রক্রিয়া মনে করেন তাহলে এনটিআরসিএ কর্তৃক ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি বা অন্য কোন উপায়ে প্রতিষ্ঠান পরিবর্তনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া না হলে ২৫ শে জুন এনটিআরসি এ ঘেরাও সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
ইতিমধ্যে মধ্যে এনটিআরসি এর চেয়ারম্যান ও সচিব মহোদয় এবং মন্ত্রনালয়ে বদলির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এর কাছে আলাদা গণবিজ্ঞপ্তির লক্ষ্যে আবেদন পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষকরা এ ও বলেছেন এনটিআরসির সচিব মহোদয় বলেছেন ১৮তম এবং ৫ম বিজ্ঞপ্তির পর আপনাদের বিষয়টি নিয়ে চেয়ারম্যান স্যারের সাথে বসবো চেষ্টা করবো কি করা যায়? কিন্তু এর আগেও এনটিআরসি সচিব আমাদের এভাবে আশার বানী শুনিয়েছেন তিনি বলেছিলেন ৪র্থ বিজ্ঞপ্তির রেজাল্ট এর পর আপনাদের বিষয়টি নিয়ে কাজ করবো।কিন্তু কিছুই করেনি সচিব মহোদয়।যদি আমাদের জন্য কিছু নাই করেন তাহলে ৭ নম্বর ধারা বন্ধ করলো কেন? এবং আমাদের ৭০০ থেকে ৮০০ কিলোমিটার দূরে সুপারিশ করলো কেন? সংবিধানে আছে একটা ধারা চালু করে অন্য একটি ধারা বন্ধ করা কিন্তু তা না করে হঠাৎ ৭ নম্বর ধারা বন্ধ করলেন কেন? এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩য় গণ বিজ্ঞপ্তির সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা তাই শিক্ষকদের দাবি নিয়োগ দানকারী প্রতিষ্ঠান যেহেতু এনটিআরসিএ তাই আমাদের সমস্যার সমাধান তাদেরই করতে হবে এ লক্ষ্যেই ২৫শে জুন এর মধ্যে যদি শিক্ষকদের আলাদা গনবিজ্ঞপ্তি বা অন্য কোন উপায়ে প্রতিষ্ঠান পরিবর্তনের ব্যাবস্থা না করে বা কোন সিদ্ধান্তে না আসে তাহলে ২৫শে জুন এনটিআরসিএ ঘেরাও সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন এনটিআরসিএ কর্তৃক সনদপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকরা।
মোঃ সরোয়ার, প্রভাষক, ইংরেজি, (সভাপতি)
এমএসএম / এমএসএম
কর্মচারী নিয়োগে একাডেমিক সনদের চেয়ে দক্ষতার গুরুত্ব বেশি হওয়া উচিৎ
মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
ব্রেক্সিট পরবর্তি ব্রিটিশ রাজনীতি এবং স্টারমারের বিদায়
পর্নোগ্রাফি আসক্তি: ডিজিটাল যুগের নীরব মহামারি
কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন
বাবা: স্মৃতির আকাশে এক চিরস্থায়ী নক্ষত্র
বিশ্ব শরণার্থী দিবস ২০২৬: যতক্ষণ না সবাই নিরাপদ
বাসযোগ্য নগর গড়তে ঢাকা’র ওপর চাপ কমান
বাংলাদেশের ফুটবল উন্মাদনা ও জেন-জি’র সমর্থন: আবেগ, ইতিহাস ও সংস্কৃতির এক নতুন মেলবন্ধন
কৃষক মরছে কীটনাশকে
এই গ্রহের সম্পদ সীমিত, কিন্তু মানুষের লোভ অসীম
তিন মাসে নৌপরিবহনে অবকাঠামো, ডিজিটাল রূপান্তর ও জনসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি
Link Copied