টাঙ্গাইলে র্যাবের অভিযানে হেরোইন ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২
টাঙ্গাইলের বাসাইলে ৩টি দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আইসড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোফাজ্জল শিকদার (৫৬) ওই উপজেলার আইসড়া গ্রামের হরমুজ আলী শিকদারের ছেলে। এ সময় ৩টি দেশীয় অস্ত্রসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই উপজেলার একই এলাকা থেকে ৬ গ্রাম হেরোইনসহ ময়নাল হোসেন মেম্বার (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ময়নাল হোসেন ওরফে মেম্বার আইসড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (এএসপি) এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বাসাইলে পৃথক অভিযানে ৬ গ্রাম হেরোইন ও ৩টি দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তোফাজ্জল শিকদারের নামে বাসাইল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, ময়নাল হোসেন মেম্বারের নামে বাসাইল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ৮(খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’