সিলেটে সড়ক দুর্ঘটনায় জুড়ীর সাংবাদিক আব্দুস সবুর স্ত্রীসহ নিহত
সিলেটের "সিলেট-ভোলাগঞ্জ" বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে স্ত্রী সহ এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ওই সাংবাদিক মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের আব্দুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্ত্রীসহ সাংবাদিক সবুরের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ সড়ক দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেট শহরের দিকে প্রাইভেট কারে করে ৫ জন আসছিলেন। ধোপাগুল এলাকায় আসার পরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। আর তিনজন আহত হয়েছেন। তাঁদের অবস্থাও গুরুতর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের দুই যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ