ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে বৃক্ষরোপণ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ১২:২১

টাঙ্গাইলে বিচার বিভাগ কর্তৃক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে রোববার (২২ আগস্ট) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গসহ ১৫ আগস্টে নিহতদের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের। বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান। 

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও কোর্ট নেজারত বিভাগের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রুপন কুমার দাস ‍এবং জেলা ও দায়রা জজশিপের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত বিচারক মো. মজিবুর রহমান। এছাড়াও টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সম্মানিত বিচারক ও ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে লেবু, মালটা, সফেদা, পেয়ারা, আমড়া, পেঁপেসহ তিন শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের এবং ২১ আগস্টে গ্রেনেড হামলায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার