প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যার্থনা জানাতে অপেক্ষায় শিশুরা
৫জুলাই শুক্রবার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত পদ্মা সেতুর দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে দুই দিনের সফরের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা জানাবেন তিনি। এবং জাতির পিতার বাল্যকালের স্কুল গিমাডাঙ্গা জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মুজিব কর্নার উদ্বোধন করবেন। এছাড়াও দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা সভা করবেন। টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯১২ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে শিক্ষাজীবনের হাতে খড়ি নিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পিতার বাল্য বেলার স্কুলে আসছেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে স্কুলটিকে সাজাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এই স্কুলেই তিনি উদ্বোধন করবেন মুজিব কর্নার। এর পাশাপাশি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই স্কুলকে আইকনিক স্কুলে রূপান্তর করার দাবি শিক্ষার্থীসহ অভিভাবকদের। শুধু বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলই নয়, প্রধানমন্ত্রী আগমনের খবরে গোটা টুঙ্গিপাড়া বাসী আনন্দিত। প্রধানমন্ত্রী নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দলের দিক নির্দেশনা মূলক বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন তারা।
মূলত টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ব্যক্তিগত সফরের উদ্দেশ্য থাকলেও পরে গিমাডাঙ্গা জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার উদ্বোধনের সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে বৈঠকের কথা রয়েছে তার।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স এলাকার ধোয়া-মোছাসহ শোভাবর্ধনের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। তা ছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন সড়কে অসংখ্য ব্যানার-ফেস্টুন টাঙ্গানো হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরের দিন শনিবার কয়েকটি কর্মসূচি পালন শেষে বিকেলে ঢাকায় ফিরবেন তিনি।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার