সিংগাইরে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে ব্রিজের নিচে থেকে হাসপাতালের গজ কাপড় পেঁচানো অজ্ঞাত নবজাতকের মরদেশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিবপুর ব্রিজের নিচ থেকে অজ্ঞাত কন্যা শিশু নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় এক কিশোর ঘুড়ি উড়াতে গিয়ে হাসপাতালের গজ কাপড়ে মোড়ানো, কাগজের কাটুনে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। স্থানীয়রা জানতে পারলে গ্রাম পুলিশের মাধ্যমে থানায় খবর দিলে ঘটনস্থলে থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ আবু হানিফসহ আইনশৃঙ্খলার সদস্য এসে সুরতহাল রিপোর্ট করে মৃত নবজাতককে উদ্ধার করেন। পরে থানার মাধ্যমে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ আবু হানিফ বলেন, ধারনা করা হচ্ছে কোন অবৈধ গর্ভধারণের কারনে এই নবজাতক শিশুকে কোন ক্লিনিক বা হাসপাতালে গর্ভপাত করে এখানে ফেলে গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied