ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাওনা টাকা চাওয়ায় মারধর প্রাণ নাশের হুমকি


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৮-৭-২০২৪ দুপুর ১:৪৯

ফরিদপুরের বোয়ালমারীতে বকেয়া পাওনা টাকা চাওয়ায় এক আবাসিক হোটেলের ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর,হোটেল মালিককে প্রাণ নাশের হুমকি,তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়িয়ে হেয়প্রতিপন্ন করা সহ নানা ভাবে হেনস্তার অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়া বা গ্রাহকের বিরুদ্ধে।বোয়ালমারী  পৌর সদরের উত্তর শিবপুর নিবাসী মৃত নুরুল ওহাবের ছেলে মোঃরফিকুল ইসলাম ওরফে মাসুদ রানার বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করে  সোমবার  (৮ জুলাই) সকাল ১০ ঘটিকায় একটি সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হোটেল মালিক বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুল্লাহ আল রশিদ। পৌর সদরের ওয়াপদা মোড়স্থ নিজের মালিকানাধীন কাজী হারুন শপিং কমপ্লেক্স ভবনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী আব্দুল্লাহ বলেন,মাসুদ রানা একজন মাদকাসক্ত,বখাটে,সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রকৃতির লোক। গত ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত তিনি আমার (আব্দুল্লাহর)নিজ মালিকানাধীন শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক হোটেল আলিশাহ প্যালেস এর একটি কক্ষে ভাড়া থাকেন। এক পর্যায়ে ভাড়া বাবদ ২৩ হাজার ২ শত টাকা পরিশোধ না করে মাসুদ রানা কৌশলে হোটেল ত্যাগ করে চলে যান। পরবর্তীতে হোটেল ম্যানেজার আকিদুল ইসলাম যোগাযোগ করে মাসুদ রানার নিকট পাওনা টাকা চাইলে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন এবং  টাকা দিতে অস্বীকার করা সহ ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। শুধু তাই নয়,বোয়ালমারীতে হোটেল ব্যবসা চালাতে হলে উল্টো প্রতি মাসে মাসুদ রানাকে  দশ হাজার টাকা চাঁদা দিতে হবে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ঘটনা অবহিত হয়ে হোটেল মালিক কাজী আব্দুল্লাহ এ বিষয়ে   মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাঁর (আব্দুল্লাহর)সঙ্গেও চরম দূরব্যবহার করেন। কথা কাটা-কাটির এক পর্যায়ে মাসুদ আব্দুল্লাহকে দেখে নেয়ার হুমকি দিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন। এর পর থেকেই কাজী আব্দুল্লাহ ও তার ব্যবসা প্রতিষ্ঠান,পরিবারের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মিথ্যা,মনগড়া তথ্য প্রচার করে সমাজে ভুক্তভোগীদের চরম ভাবে হেয়প্রতিপন্ন করে চলেছেন অভিযুক্ত মাসুদ রানা। এ পর্যন্ত তিনি তার নিজের ফেসবুক আইডিতে ভুক্তভোগীদের বিরুদ্ধে প্রায় অর্ধ শতাধিক আপত্তি জনক,কুরুচিপূর্ণ  ও মানহানি কর পোস্ট করেছেন বলে অভিযোগ করেন আব্দুল্লাহ। এ ঘটনায় স্থানীয় থানা পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে কাজী আব্দুল্লাহ বলেন,মাসুদ রানার বিরুদ্ধে আমি বোয়ালমারী থানায় দুটি অভিযোগ দায়ের করেছি। কিন্তু পুলিশ কোনটিতেই কোন পদক্ষেপ নেয়নি। ফলে মাসুদ রানা আরো বেপরোয়া হয়ে উঠেছেন। আর উৎকন্ঠা,নিরাপত্তাহীনতায় ভুগছেন কাজী আব্দুল্লাহ ও তার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে স্থানীয় প্রশাসন সহ উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন কাজী আব্দুল্লাহ। সম্মেলনে অন্যান্যের  মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান কাজী হারুনর রশীদ,আওয়ামীলীগ নেতা সৈয়দ আব্দুল হান্নান,মোঃ কামরুল ইসলাম,শ্রমিক লীগ নেতা  মোঃ আইয়ুব আলী ও মোঃ বাবুল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার