লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি, ফসলের ব্যাপক ক্ষতি
লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নেমে গেলেও এখনো ভোগান্তি কমে প্লাবিত হওয়া নিম্নাঞ্চলে। গ্রামীণ কাচা সড়ক ও কৃষকের চাষাবাদকৃত ধান, পাট, বীজতলা ও বাদামের ব্যাপক ক্ষতি হয়েছে।
সোমবার(৮ জুলাই) সরেজমিন ঘুরে দেখা গেছে নদীর পানি লোকালয় থেকে নামতে শুরু করেছে। তবে এখনো ভোগান্তি রয়েছে প্লাবিত হওয়া এলাকা গুলোতে। নদীর নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ক্ষতি হয়েছে নানাজাতের ফসলের ক্ষেত ও গ্রামীণ সড়কগুলোর। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের নদী তীরবর্তী বাসিন্দা আজগর আলী(৪০) বলেন, গত চারদিন তিস্তার পানি লোকালয় ছিলো। আজ সকাল থেকে পানি কমতে শুরু করেছে। নদীর চরে ধান চাষের জন্য বীজতলা রোপণ করেছিলাম। টানা কয়েকদিন পানির নিচে থাকায় বীজতলা গুলো নষ্ট হয়েছে। কিভাবে কি করবো বুঝতে পারছ না। একই ইউনিয়নের স্পার বাধ এলাকার জাহাঙ্গীর ইসলাম(৩৫০ বলেন, গতরাতে বৃষ্টি হলেও নদীর পানি কমে যাচ্ছে। এজন্য নিম্নাঞ্চল থেকে পানও কমতে শুরু করেছে। তবে রাস্তাঘাটের কিছুটা ক্ষতি হয়েছে। তাছাড়া এখনো সব এলাকা থেকে পানি নামেনি। সদর উপজেলার পাকার মাথার বাসিন্দা মজিবর(৬০) নদীর পানি এ পর্যন্ত ৭-৮ বার বাড়লো আবার কমে গেলো। গত তিনদিন একটু বেশি ছিলো। আজকে আবার কমতে শুরু করেছে। হুট করে পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের ধান আর বাদামের খুব ক্ষতি হয়েছে। তাছাড়া চরের জমিতে চাষ করা অনেকের জমির পাট ভেসে গেছে। আবার পানি কমা শুরুর পর থেকে নদীর ভাঙ্গনও শুরগ হয়েছে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম বলেন, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে চর ও নিম্নাঞ্চলে প্রবেশ করেছিলো। এতে কৃষকের ফসলের ক্ষতি হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপনে কৃষি বিভাগ কাজ করছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, গত কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিলো। তবে আজ সকাল থেকে পানি কমতে শুরু করেছে। পানি কমতে শুরু হওয়ায় কয়েকটি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন ঠেকাতে জরুরি আপদকালীন কাজ হিসেবে জিও ব্যাগ ফেলার প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied